ঢাকা বাইক কার্নিভাল শুরু শুক্রবার
বাংলাদেশে প্রথমবারের মতো বাইক কার্নিভাল শুরু হচ্ছে শুক্রবার থেকে।
বৃহস্পতিবার এসিআই মটরসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে দুইদিনের এই কার্নিভাল আয়োজন করেছে বাইক বিডি।
অনুষ্ঠানটি স্পন্সর করছে ইয়ামাহা, যার পরিবেশক এসিআই মটরস।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্নিভালে বাইক শোভাযাত্রা, বাইক গেম শো, কালচারাল প্রোগ্রামের পাশাপাশি থাকছে কনসার্ট।
“অনুষ্ঠানের আকর্ষণ হিসেবে ভারত থেকে আগত লেডি বাইকার গ্রুপ মোটরসাইকেল নিয়ে নানা নৈপুণ্য দেখাবে।”
