২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে নভোএয়ারের বিক্রয় কেন্দ্র এখন সী-প্যালেসে

কক্সবাজারে নিজস্ব বিক্রয় কেন্দ্রের স্থান পরিবর্তন করেছে  বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2017, 10:18 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

এক বিজ্ঞপ্তিতে তারা জানায়,কক্সবাজারের হোটেল কল্লোল থেকে হোটেল সী-প্যালেসে বিক্রয় কেন্দ্রটি স্থানান্তর হয়েছে।

বৃহস্পতিবার নতুন বিক্রয় কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন করেন নভোএয়ারের পরিচালক হাসিবুর রশিদ।

এ সময় নভোএয়ার এর বিপনন ও বিক্রয় প্রধান জনাব মেজবাহ-উল-ইসলামসহ নভোএয়ার ও বিভিন্ন ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নভোএয়ার বর্তমানে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট ও সৈয়দপুর প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া আন্তর্জাতিক রুটে ঢাকা থেকে কলকাতা প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।