২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিরো বাইক পিকাবুতে

মোটরসাইকেল ব্র্যান্ড হিরো ও ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবু এক বছরের একটি এক্সক্লুসিভ অনলাইন বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 11:39 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

এই চুক্তি অনুযায়ী আগামী এক বছর পিকাবু এক্সক্লুসিভ অনলাইন পার্টনার হিসেবে হিরো মোটরসাইকেল তাদের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করবে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রাহকরা প্রতিটি হিরো মোটরসাইকেল ছয় মাসের সুদবিহীন কিস্তিতে ১৯টি ব্যাংকের কার্ডের মাধ্যমে কিনতে পারবেন।

সব মোটরসাইকেলের সঙ্গে পাঁচ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি ও প্রথম চারটি সার্ভিসিং গ্রাহকরা বিনামূল্যে পাবেন।

নিলয় মটরস লিমিটেডের নিকুঞ্জ-২ কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিকাবুর পক্ষে উপস্থিত ছিলেন শাহরিয়ার সাত্তার (চিফ অপারেটিং অফিসার), মরিন তালুকদার (অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, প্রোডাক্ট এন্ড ডিজিটাল মার্কেটিং), মহিউদ্দিন আজম (কি একাউন্ট ম্যানেজার) এবং হিরো বাংলাদেশ (নিলয় মটরস লিমিটেড) এর পক্ষে উপস্থিত ছিলেন মো. আবু আসলাম (চিফ মার্কেটিং অফিসার), অনুপ রয় (চিফ মার্কেটিং অফিসার); মো. বদরুদ্দোজা (হেড অফ সেলস) তানিম কুরাইশী (হেড অফ কর্পোরেট সেলস), মাহবুব আলম (হেড অফ মার্কেটিং) প্রমুখ।