২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিআইর সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

আবাসন কোম্পানি বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের (বিটিআই) সঙ্গে ব্র্যাক ব্যাংকের একটি সমঝোতা চুক্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 07:03 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

বুধবার ব্র্যাক ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিটিআই এর প্রধান কার্যালয়ে বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার এইচ এম তরিকুল কামরুল এবং ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এই চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংক বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস এর গ্রাহকদের রিটেইল ঋণ সুবিধা যেমন- হোম লোন, অটো লোন, পার্সোনাল লোন এবং ক্রেডিট কার্ড দেবে।

ব্র্যাক ব্যাংকের রিটেইল সেলস বিভাগের প্রধান কায়সার হামিদ, এডিসি প্রধান ইমতিয়াজ আহমেদ, উত্তর গুলশানের এরিয়া হেড ও ব্র্যাঞ্চ ম্যানেজার তাহের হাসান আল মামুন এবং বিটিআই লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এফ আর খান, এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস) নূর ই আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর (সিএসডি এবং এআর) মোহাম্মদ শামসুল আমিন এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।