২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ডায়নামাইটসের এয়ারলাইন্স পার্টনার রিজেন্ট

বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগের (বিপিএল) দল ঢাকা ডায়নামাইটসের এয়ারলাইন্স পার্টনার হয়েছে দেশের বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2017, 07:33 PM

Updated : 12 Apr 2022, 12:36 AM

সম্প্রতি রিজেন্ট এয়ার ও ঢাকা ডায়নামাইটসের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়।

রিজেন্টের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হানিফ জাকারিয়া ও ক্রিকেট দলটির প্রধান নির্বাহী ওবায়েদ আর নিজাম চুক্তিতে স্বাক্ষর করেন।

রিজেন্ট এয়ারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিএল চলাকালীন সময়ে চট্টগ্রাম ও সিলেটে রিজেন্টের ফ্লাইট চলবে।

অনুষ্ঠানে ঢাকা ডায়নামাইটসের কর্মকর্তা ওবায়েদ আর নিজাম বলেন, “বাংলাদেশের দ্রুত বিকাশমান বিমান সংস্থাটিকে এবারের আসরের সঙ্গী করেছি।”

রিজেন্টের কর্মকর্তা হানিফ জাকারিয়া বলেন, “বিপিএলের নতুন আসরে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের স্পন্সর হতে পেরে রিজেন্ট এয়ারওয়েজ গর্বিত। আমাদের প্রত্যাশা চ্যাম্পিয়ন দলটি এবারও শিরোপা ধরে রাখবে এবং আমরা সেই গৌরবের অংশীদার হব।”

এ আয়োজনকে স্মরণীয় করে রাখতে ঢাকা ডায়নামাইটসের সমর্থকদের প্রিয় দলের সাথে সাশ্রয়ী ভাড়ায় বিমান ভ্রমণের বিশেষ অফার দিয়েছে রিজেন্ট এয়ারওয়েজ।

১ ও ৬ নভেম্বর ঢাকা-সিলেট-ঢাকা রুটে (একমুখী) দুই হাজার এবং ২৫ ও ২৭ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম-ঢাকা পথে (একমুখী) দুই হাজার ৫০০ টাকায় টিকেট কেনার এ সুযোগ পাওয়া যাবে।