রোহিঙ্গাদের সহায়তায় ডায়মন্ড সিমেন্টের ত্রাণ কর্মসূচি
নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তায় ত্রাণ বিতরণ কর্মসুচি শুরু করেছে সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ডায়মন্ড সিমেন্ট লিমিটেড।
কক্সবাজারের টেকনাফ টেংগখালী রোহিঙ্গা শিবিরে গত পাঁচ দিনে ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।
শনিবার ডায়মন্ড সিমেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সামজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই তাদের এ কর্মসূচি।
টেকনাফের টেংগখালীতে প্রথম পর্যায়ে শুরু হওয়া এ ত্রাণ কর্মসুচি আগামী দুই মাস চলবে।
ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী ছাড়াও কক্সবাজরের ডিলার ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
