প্রিমিয়ার ব্যাংকের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
নানা আয়োজনে উদযাপিত হলো বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বৃহপতিবার বনানী ইকবাল সেন্টারে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল, বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার (আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ) আবুল বাশার, ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম ইমরান ইকবাল, পরিচালক বি এইচ হারুন, আব্দুস সালাম মুর্শেদী, জামাল জি আহমদ, উপদেষ্টা মোহাম্মদ আলী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশিদসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এই সেবায় ব্যাংকিং নেটওয়ার্কের আওতার বাইরে থাকা গ্রাহকদের অন্তর্ভুক্ত করা হবে আশাবাদ ব্যক্ত করেন ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল।
