স্যামসাং মোবাইলে রবির বান্ডেল অফার
স্যামসাং বাংলাদেশ ডিজিটাল নেটওয়ার্ক কোম্পানি রবির সাথে বান্ডেল অফার ঘোষণা করেছে।
বৃহস্পতিবার স্যামসাং বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রাহকরা স্যামসাং ‘জে২’ এবং ‘জে৭’ সিরিজের ফোর-জি স্মার্টফোন কিনে অফারটি উপভোগ করতে পারবেন।
অফারে থাকছে ১৮০ মিনিট টকটাইম এবং হোয়াটস অ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার ও ইমো ব্যবহারের জন্য ১৮ জিবি পর্যন্ত ইন্টারনেট।
গ্রাহকরা স্যামসাং গ্যালাক্সি জে১ নেক্সট প্রাইম, জে২ ২০১৫, জে২ প্রাইম, জে২ প্রো কিনে ১২ জিবি ডাটা প্যাক এবং জে৭ ২০১৫, জে৭ ২০১৬, জে৭ প্রাইম, জে৭ ম্যাক্স, জে৭ প্রো, জে৭ নেক্সট কিনে ১৮ জিবি ডাটা প্যাক উপভোগ করতে পারবেন।
অফারটি ৩ মাস উপভোগ করা যাবে। এছাড়াও জে৭ সিরিজের নির্দিষ্ট যে কোনো একটি কিনলেই সাথে পাবেন একটি ফোন ওয়ালেট এবং একটি উইন্টার জ্যাকেট।
স্যামসাংয়ের নির্ধারিত শো-রুম এবং রবি স্টোর থেকে এই অফার উপভোগ করা যাবে।
স্যামসাং মোবাইল বাংলাদেশ-এর হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “দেশের ডিজিটাল নেটওয়ার্ক কোম্পানি রবির সাথে আমরা ডেটা, ভয়েস-মিনিট ও কনটেন্টের এই চমৎকার অফারটি নিয়ে এসেছি। গ্রাহকরা তাদের ফোর-জি সমর্থিত স্যামসাং ফোনে আকর্ষণীয় এই বান্ডেল অফারটিতে সোশ্যাল মিডিয়া ব্যবহারের বাড়তি চাহিদা পূরণ করতে পারবেন বলে আমাদের বিশ্বাস।”
