সিলেট আল হারামাইন হসপিটালে ইবিএল কার্ডে ছাড়
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের বিভিন্ন সেবায় ২০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা দিবে সিলেটের আল হারামাইন হসপিটাল।
ইবিএলের হেড অফ কনজ্যুমার ব্যাংকিং এম নাজিম এ চৌধুরী ও আল হারামাইন হসপিটাল প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক সৈয়দ সাব্বির আহমেদ ঢাকায় এই চুক্তি বিনিময় করেছেন বলে মঙ্গলবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ সময় ইবিএল হেড অব বিজনেস (ভারপ্রাপ্ত) এম খোরশেদ আনোয়ার, হেড অব কনজ্যুমার প্রোপজিশন মো. বিন মাজিদ খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
