বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের পাশে ব্র্যাক ব্যাংক
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক লিমিটেড ফিজিওথেরাপির সরঞ্জাম কেনার জন্য বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনকে ২০ লাখ টাকা দিয়েছে।
এসব সরঞ্জামের মাধ্যমে ঘাড় এবং পিঠের ব্যথায় আক্রান্তদের সেবা দেওয়া হবে।
রোববার ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের কাছে চেক হস্তান্তর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও এ কে জোয়াদ্দার, জিএসএস ও প্রোকিউরমেন্ট বিভাগের প্রধান বিগ্রেডিয়ার জেনারেল (অব.) তুষার কান্তি চাকমা, এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম, যোগাযোগ বিভাগের প্রধান জারা জাবীন মাহবুব এবং বাংলাদেশ ডায়বেটিক অ্যাসোসিয়েশেনের বিগ্রেডিয়ার জেনারেল (অব) মো. আব্দুল মাজিদ ভুঁইয়া এ সময় উপস্থিত ছিলেন।
