২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজেন্টের বিজনেস ক্লাস টিকেটে হলিডে প্যাকেজ সুবিধা

চট্টগ্রাম ও ঢাকা থেকে ব্যাংকক রুটে রিজেন্ট এয়াওয়েজের বিজনেস ক্লাসের টিকিটের সাথে হলিডে প্যাকেজ সুবিধা পাওয়া যাচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2017, 07:37 PM

Updated : 19 Aug 2022, 05:35 PM

সোমবার রিজেন্ট এয়ারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ গন্তব্যে বিজনেস ক্লাসের টিকিটের সাথে পাঁচ তারকা হোটেলে দুই রাত-তিন দিন থাকা, বিমানবন্দর থেকে যাতায়াতসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হলিডে প্যাকেজসহ ঢাকা ও চট্টগ্রাম থেকে ব্যাংকক বিজনেস ক্লাস টিকিটের মূল্য জনপ্রতি ৪৭ হাজার ৯৯৯ টাকা রাখা হয়েছে।

ইবিএলের গ্রাহকরা ইএমআই সুবিধার আওতায় ৮,০০০ টাকায় বিনাসুদে সহজ কিস্তিতে এই সুযোগ নিতে পারবেন।

রিজেন্ট এয়ার জানায়, প্রয়োজনে অতিরিক্ত রাত হোটেল অবস্থানের সুবিধাও পাওয়া যাবে। প্রতি রাতের জন্য বাড়তি খরচ লাগবে জনপ্রতি সাড়ে তিন হাজার টাকা।

সপ্তাহের চারদিন ঢাকা ও চট্টগ্রাম থেকে ব্যাংকক রুটে চলাচল করে রিজেন্ট এয়ারওয়েজের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। এতে ১২টি বিজনেস ক্লাস আসন রয়েছে।

আগ্রহীরা ৯৬১২৬৬৯৯১১ বা ১৬২৩৮ নম্বরে ফোন করে এই অফার সম্পর্কে জানতে পারবেন।

২০১৩ সালের অক্টোবরে ব্যাংককে যাত্রার শুরু থেকে বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজ দিয়ে আসছে রিজেন্ট এয়ারওয়েজ। ব্যাংকক ছাড়াও ফুকেট, পাতায়া, ক্রবিসহ থাইল্যান্ডের আকর্ষণগুলোর জন্য আলাদা প্যাকেজ রয়েছে।