২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল ব্যাংকের পরিচালক পর্ষদের সভা

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ২৫২তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব বাংলাদেশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2017, 10:22 PM

Updated : 19 Aug 2022, 05:35 PM

রোববার ব্যাংকের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা রিভিউ করা হয়।

সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও খন্দকার শাকিব আহমেদ, ব্যাংকের পরিচালকএ. কে. আজাদ, আক্কাচ উদ্দিন মোল্লা, মোহাম্মদ ইউনুছ, ফকির আখতারুজ্জামান, মো. গোলাম কুদ্দুছ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।