২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উপলক্ষ্যে মাস্টারকার্ডে নানা অফার

ঈদুল আজহায় মাস্টারকার্ডের মাধ্যমে কেনাকাটায় বিশেষ ছাড় পাচ্ছেন গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 08:42 PM

Updated : 19 Aug 2022, 05:23 PM

রোববার মাস্টারকার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঈদ অফারের বিষয়ে জানানো হয়।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহম্মদ কামাল জানান, এই ঈদে মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের ক্যাম্পেইনে ব্যবহারকারীদের জন্য বিশেষ অফার থাকছে।

“ইলেকট্রনিক্স ও দৈনন্দিন পণ্য কেনায় এই ক্যাম্পেইন নিয়ে এসেছে অসাধারণ কিছু পুরস্কার। র‌্যাংগস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ, ইলেকট্রনিক সিটি, এসিআই ইলেকট্রনিক্স, এলজি বাটারফ্লাই এবং ইলেক্ট্রো মার্টে মাস্টারকার্ড ব্যবহারকারীরা পাচ্ছেন শতকরা ১৫ ভাগ পর্যন্ত ছাড়।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, দৈনন্দিন জীবনের পণ্যের উপর রয়েছে ৩৭ শতাংশ পর্যন্ত ছাড়। এই ছাড় পাওয়া যাবে মাস্টারকার্ডের ২০টি পার্টনারের ১৬০টিরও বেশি আউটলেটে।

এই অংশীদাররা হল- গীতাঞ্জলী জুয়েলার্স, অহং, সী রেইন, মেনজ ক্লাব, স্টাইলসেল, মেনস ওয়ার্ল্ড, রেড অরিজিন, রিলুস, নাইস ম্যান, সেলাই ঘর, ব্ল্যাক ফ্যাশন, পারফেক্ট টেক্সটাইল, ওয়েস্টউড, আর্টিস্টি কালেকশন, লেদারেক্স, স্ট্র, বেলমন্ট, ফ্যাব্রিক্স, লাবণ্য কালেকশন, ইস্ট ওয়ে এবং কেজেড।