২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নষ্ট টিভি বদলে দেবে ওয়ালটন

টেলিভিশনে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির ঘোষণা দিয়েছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2017, 06:45 PM

Updated : 19 Aug 2022, 05:03 PM

অর্থাৎ, এখন থেকে টিভি কেনার পর এক বছরের মধ্যে প্যানেলে যে কোনো সমস্যা দেখা দিলে গ্রাহকদের দেওয়া হবে নতুন টিভি।

জুলাই মাসের প্রথম দিন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে ওয়ালটনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়াও ওয়ালটনের এলইডি টিভির প্যানেলে রয়েছে দুই বছরের ওয়ারেন্টি ও ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবাও।

বুধবার রাজধানীর মতিঝিলে ওয়ালটন মিডিয়া অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটনের বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা বলেন, “বর্তমানে স্থানীয় বাজারে ওয়ালটনের রয়েছে ৬৭টি বৈচিত্র্যময় মডেলের এলইডি টিভি। ওয়ালটন টিভির মান উন্নয়নে উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছে। যার সুফল হিসেবে এলইডি টেলিভিশনে এবার দেশিয় ব্র্যান্ডটি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।”

এই সুবিধা এক বছরে উন্নীত করায় ওয়ালটনের প্রতি গ্রাহকদের আস্থা আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি। 

ওয়ালটন গ্রুপের পলিসি ও এইচআরএম বিভাগের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, টিভি গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ফরহাদ হাসান মামনুন, টিভি সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগ্রের প্রধান মোস্তফা নাহিদ হোসেন এবং টিভি সার্ভিসিং শাখার প্রধান ব্রজ গোপাল কর্মকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।