বিমানের বৈশাখী অফার
বাংলা নববর্ষ উপলক্ষে অভ্যন্তরীণ রুটগুলোতে ভাড়া কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কম ভাড়ার এই সুযোগ থা্কবে বলে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই সুবিধায় ইকোনকি ক্লাসে ঢাকা-সৈয়দপুর ২৭০০ টাকা, ঢাকা-বরিশাল ২৭০০ টাকায়, ঢাকা-সিলেট ২৩০০ টাকা এবং ঢাকা-চট্টগ্রাম ২৮০০ টাকায় ভ্রমণ করা যাকে।
বিজনেস ক্লাসে ঢাকা-সিলেট ৫ হাজার টাকা, ঢাকা-চট্টগ্রাম ৫ হাজার ৫০০ টাকা হবে টিকেটের দাম।
এছাড়া এই সময়ে ঢাকা-সিলেট রুটে রাত ১টা ভোর ৬টার মধ্যকার ফ্লাইটে ভাড়া হবে ২ হাজার টাকা।
