২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিএল কার্ডধারীরদের জন্য সুদ ছাড়া ব্যাংকক এয়ারওয়েজের টিকেট

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) কার্ডধারীরা সুদবিহীন মাসিক কিস্তিতে ব্যাংকক এয়ারওয়েজের টিকেট কিনতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2017, 07:33 PM

Updated : 11 Apr 2022, 11:07 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীতে দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়।

ইবিএলের ভোক্তা ব্যাংকিং বিভাগের প্রধান নাজিম আনোয়ার চৌধুরী এবং ব্যাংকক এয়ারওয়েজের জিএসএ এয়ার গ্যালাক্সি লিমিটেডের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রেজাউল আমিন রাজধানীতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তি স্বাক্ষর করেন।

এই চুক্তির ফলে ব্যাংকক এয়ারওয়েজের ইকোনমি বা বিজনেস শ্রেণিতে ভ্রমণকারী ইবিএল কার্ডধারী যাত্রীরা তাদের বিমান ভাড়া সুদবিহীন মাসিক কিস্তিতে পরিশোধ করতে পারবেন।