২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‍শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট

‘প্রাণ ক্র্যাকো’র পৃষ্ঠপোষকতায় ঢাকায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের এক ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হচ্ছে চলতি মাসে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2017, 07:32 PM

Updated : 19 Aug 2022, 03:53 PM

বুধবার রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে ৮ দিন ব্যাপী এ টুর্নামেন্ট বৃহস্পতিবার শুরু হবে।

‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার স্ম্যাশ-২০১৭’ শিরোনামের এই টুর্নামেন্টে সরকারি-বেসরকারি ৩২টি বিশ্ববিদ্যালয় দল অংশ নিচ্ছে বলে আয়োজকরা জানান।

টুর্নামেন্টটি উদ্বোধন করবেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন মোহাম্মদ ফরাসউদ্দিন।

প্রাণ ফুডসের জেনারেল ম্যানেজার (অপারেশন) আলী হাসান আলম বলেন, “ব্যাডমিন্টন খেলাকে আরও জনপ্রিয় করতে দ্বিতীয়বারের মতো এর সঙ্গে যুক্ত হয়েছে প্রাণ। প্রাণ ক্র্যাকোর লক্ষ্য তরুণদের সাথে কাজ করা এবং তাদের প্রতিভা বিকাশে সহায়তা করা।”

সংবাদ সম্মেলনে প্রাণ ফুডসের ব্র্যান্ড ম্যানেজার রাজিবুল ইসলাম লেনিন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক ও বিশ্ববিদ্যালয়টির স্পোর্টিং ক্লাবের সমন্বয়কারী এএসএম আসিফ, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের রেফারি আয়াজ আল আমিন উপস্থিত ছিলেন।