মার্চে বিজিএমইএর ফুটবল টুর্নামেন্ট
গত বছরের সফল আয়োজনের পর দ্বিতীয়বারের মতো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ।
আগামী ২ মার্চ থেকে উত্তরার ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের মাঠে চারটি গ্রুপে ১৬টি দল টুর্নামেন্টে অংশ নেবে। চূড়ান্ত পর্বের খেলা হবে আর্মি স্টেডিয়ামে।
মঙ্গলবার বিজিএমইএ ভবনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।
তিনি বলেন, কোনো পেশাদার খেলোয়াড় নয়, গার্মেন্টস সংশ্লিষ্ট সম্পূর্ণ অপেশাদাররা মাঠে নামবে দলগুলোর হয়ে। গ্রুপ পর্বের খেলাগুলো হবে ৩০ মিনিটের।
গতবারের চ্যাম্পিয়ন বান্দো ডিজাইন ও রানার আপ ইউথ গ্রুপের কমফিট কম্পোজিট নিট এবারও অংশ নিচ্ছে।
এছাড়া এপিলিয়ন গ্রুপ, অনন্ত গ্রুপ, রেয়ন টেক্স গ্রুপ, নাসা গ্রুপ, সেতারা গ্রুপ, মজুমদার গ্রুপ, ব্যাবিলন গ্রুপ, স্টারলিং গ্রুপ, ভারসাটাইল গ্রুপ, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট, ইন্টারস্টফ অ্যাপারেল, টর্ক ফ্যাশনস, মাস্ক ট্রাউজারস ও অ্যাপারেল ইন্ডাস্ট্রি অংশ নিচ্ছে।
গতবার টুর্নামেন্টে অংশ নিয়েছিল ১২টি দল।
