প্রাণ পটেটো ক্র্যাকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার মিরাজ
প্রাণ পটেটো ক্র্যাকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তরুণ ক্রিকেটার ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
সম্প্রতি ক্রিকেটার মিরাজ ও প্রাণ ফুডস লিমিটেডের জেনারেল ম্যানেজার আলী হাসান আলম এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন বলে প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মেহেদী হাসান মিরাজ আগামী এক বছর প্রাণ পটেটো ক্র্যাকারের বিভিন্ন প্রমোশনাল কাজে অংশ নেবেন।
প্রাণ কর্মকর্তা আলী হাসান বলেন, “মিরাজ বর্তমানে জনপ্রিয় একজন ক্রিকেটার। তাকে প্রাণ পটেটো ক্র্যাকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।”
নতুন এই পথ চলায় নিজেও আনন্দিত বলে জানান মিরাজ।
“প্রাণ পটেটো ক্র্যাকার দেশের জনপ্রিয় একটি ব্র্যন্ড। এই ব্র্যান্ডের জন্যে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাণ ফুডের ব্র্যান্ড ম্যানেজার রাজিবুল ইসলাম লেনিন, পাওয়ার প্লে কমিউনিকেশের চিফ এক্সিকিউটিভ অফিসার পলাশ হোসেন, জাগো এফএম’র মার্কেটিং ম্যানেজার রনি সাহা উপস্থিত ছিলেন।
