২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো ‘হাইমটেক্সটাইল ফ্রাঙ্কফুর্ট’

২৩ বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে শেষ হলো গৃহস্থালি এবং তৈরি পোশাকের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘হাইমটেক্সটাইল ফ্রাঙ্কফুর্ট’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2017, 07:03 PM

Updated : 19 Aug 2022, 03:29 PM

শুক্রবার শেষ হওয়া এই মেলায় বাংলাদেশের রপ্তানি উন্নয়ন সংস্থার (ইপিবি) মাধ্যমে ১১টি প্রতিষ্ঠান এবং সরাসরি ১২টি প্রতিষ্ঠান অংশ নেয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ জানুয়ারি থেকে চারদিনের এই মেলায় ৬৯টির বেশি দেশ থেকে দুই হাজার ৮৮৬ জন প্রদর্শক অংশ নিয়েছেন, যা গত বছর ছিল ২ হাজার ৮৬৬। এছাড়া এবার ৭০ হাজার মানুষ প্রদর্শনীতে গেছেন, গত ২০১৬ সালে ছিল ৬৯ হাজার।

মেসে ফ্রাঙ্কফুর্টের নির্বাহী বোর্ডের সদস্য ডেটলেফ ব্রাউন প্রদর্শনী সফলভাবে শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

পুরনো খবর:

‘হাইমটেক্সটাইল ফ্রাঙ্কফুর্টে’ যাচ্ছে বাংলাদেশের ২৩ প্রতিষ্ঠান