২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হাইমটেক্সটাইল ফ্রাঙ্কফুর্টে’ যাচ্ছে বাংলাদেশের ২৩ প্রতিষ্ঠান

গৃহস্থালি এবং তৈরি পোশাকের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘হাইমটেক্সটাইল ফ্রাঙ্কফুর্ট’-এ অংশ নিচ্ছে বাংলাদেশের ২৩টি প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 05:53 PM

Updated : 11 Apr 2022, 10:47 PM

প্রদর্শনীতে রপ্তানি উন্নয়ন সংস্থার (ইপিবি) মাধ্যমে ১০টি এবং ১৩টি প্রতিষ্ঠান সরাসরি অংশ নিচ্ছে।

১০ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারির এই মেলা হবে বলে মঙ্গলবার ‘মেসে ফ্রাঙ্কফুর্ট লিমিটেড’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

সরাসরি যেসব প্রতিষ্ঠান অংশ নিচ্ছে সেগুলো হচ্ছে- এসিএস টেক্সটাইলস (বাংলাদেশ) লিমিটেড, এপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড, মম টেক্স লিমিটেড, নোমান টেরি টাওয়েল মিলস লিমিটেড, রিজেন্ট টেক্সটাইলস মিলস প্রাইভেট লিমিটেড, শাবাব ফেব্রিক্স লিমিটেড, টাওয়েল টেক্স লিমিটেড, ইউনিলিয়ান্স টেক্সটাইলস লিমিটেড, শামসুদ্দীন টাওয়েলস লিমিটেড এবং হোসেইন ডাইং, যাবের অ‌্যান্ড যুবায়ের ফেব্রিক্স লিমিটেড।

এছাড়া ইপিবির মাধ‌্যমে অংশ নিচ্ছে অনীক কম্পোজিট মিলস লিমিটেড, ইন্সটিঙ্কট টেক্সটাইলস লিমিটেড, মিরায় টাওয়েল ইন্ডাস্ট্রিস লিমিটেড, ভার্জিন গ্রেস লিমিটেড, জানটেক্স ইন্ডাস্ট্রিস লিমিটেড মানুরী টেক্সটাইলস মিলস, আরটিটি টেক্সটাইলস ইন্ডাস্ট্রিস প্রাইভেট লিমিটেড, ইকেই টেক্স (প্রাইভেট) লিমিটেড, এসিক্স এবং আরটিটি টেক্সটাইলস ইন্ডাস্ট্রিস প্রাইভেট লিমিটেড।