২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইটেলের নতুন স্মার্টফোনে চার্জ থাকবে লম্বা সময়

দীর্ঘ সময় চার্জ থাকার নিশ্চয়তা নিয়ে ‘আইটি১৫১৬ প্লাস’ মডেলের নতুন হ্যান্ডসেট নিয়ে এসেছে হংকংভিত্তিক মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ‘আইটেল মোবাইল’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 05:44 PM

Updated : 19 Aug 2022, 03:25 PM

আইটেল মোবাইল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পাঁচ হাজার এমএএইচ ব্যাটারিচালিত এই স্মার্টফোনের বিশেষ বৈশিষ্ট্য সুপার পাওয়ার সেভিং মুড এবং স্মার্ট পাওয়ার ব্যাংক ম্যানেজমেন্ট, যা অন্যান্য মোবাইল ডিভাইসের চার্জার হিসেবে ব্যবহার করা যেতে পারে । 

“পাঁচ হাজার ৯৯০ টাকা মূল্যের এই হ্যান্ডসেট একবার চার্জে ৩০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই এবং একটানা ব্যবহারের দুই দিন পর্যন্ত সচল থাকবে।”

ওটিজি ক্যাবল সাপোর্টং সুবিধাসহ এই হ্যান্ডসেটে রয়েছে পাঁচ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, এক দশমিক দুই গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, এক জিবি র‌্যাম, আট জিবি রম, পাঁচ মেগা পিক্সেল অটো ফোকাস এবং দুই মেগা পিক্সেল ক্যামেরা।

২০১৬ সালে দক্ষিণ এশিয়ার বাজারে ৫০ মিলিয়ন ফোনসেট বিক্রির মাধ্যমে আইটেল মোবাইল নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে তুলেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পুরনো খবর:

‘বড় পরিসরে’ আসছে আইটেল মোবাইল