২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস বাংলার টিকেটে ১৫% ছাড়

চট্টগ্রাম আন্তর্জাতিক পর্যটন মেলার টাইটেল স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং মেলা চলাকালীন এয়ার টিকেটের ওপর ১৫% মূল্যছাড় দেবে এয়ারলাইনটি ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 09:17 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ভ্রমণ ও পর্যটনবিষয়ক ইংরেজি পাক্ষিক দি বাংলাদেশ মনিটর আয়োজিত পর্যটন মেলাটি আগামী ১ থেকে ৩ ডিসেম্বর দি পেনিনস্যুলা চিটাগাং হোটেলে অনুষ্ঠিত হবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্পোরেট প্রধান কার্যালয়ে মঙ্গলবার এক অনুষ্ঠানে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।