লংকাবাংলার জিরো কুপন বন্ডের সমাপ্তি
নন-কনভার্টিবল জিরো কুপন বন্ডের আর্থিক সমাপ্তি ঘোষণার কথা জানিয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড।
সোমবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার লো মেরিডিয়ান হোটেলের আনুষ্ঠানিকভাবে ৪৮০ মিলিয়ন টাকার ইস্যুকৃত এ বন্ডের সফল আর্থিক সমাপ্তি ঘোষণা করা হয়।
ঘোষণা অনুষ্ঠানের প্রধান অতিথির ব্ক্তব্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া পুঁজিবাজারে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকেও ‘জিরো কুপন বন্ড” আনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, এধরনের উদ্যোগ পুঁজিবাজার বিকাশে ও এর শক্ত কাঠামো তৈরিতে সহায়তা করবে।
এ সময় অন্যদের মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, লংকাবাংলা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ এ মঈন, লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক জখাজা শাহরিয়ার, লংকাবাংলা সিকিউরিটিজের সিইও মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরী এবং লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও খন্দকার কায়েস হাসান উপস্থিত ছিলেন।
