রবি-ইয়ন্ডার মিউজিক অ্যাপ কন্টেস্টে যুক্তরাষ্ট্র সফর
বাংলাদেশের সঙ্গীতপ্রেমীদের জন্য যুক্তরাষ্ট্রের প্রখ্যাত হেভি মেটাল ব্যান্ড মেটালিকা’র কনসার্টে অংশ নেওয়ার সুযোগ এনেছে রবি-ইয়ন্ডার মিউজিক অ্যাপ।
সোমবার রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মেটালিকা কনটেস্টে অংশ নেওয়ার জন্য ৮ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে রবি-ইয়ন্ডার মিউজিক অ্যাপে মেটালিকা’র ভিন্ন ভিন্ন ৫০টি গান শুনতে হবে রবি গ্রাহকদের। এরপর নির্বাচিত শ্রোতাদের মধ্যে ২৭ জুলাই ২৪ ঘণ্টাব্যাপী একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এসএমএস’র মাধ্যমে মেটালিকা’র গান সম্পর্কে সঠিক উত্তর দিয়ে ২০ পয়েন্ট অর্জনকারী প্রথম ছয় (৬) প্রতিযোগী যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য মেটলিকার কনসার্টে অংশগ্রহণ এবং শিল্পীদের সাথে দেখা করার সুযোগ পাবেন।
প্রতিটি এসএমএস কুইজের সঠিক উত্তরের জন্য ১ পয়েন্ট অর্জন করবেন প্রতিযোগীরা। বিস্তারিত জানতে রবির ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।
