২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় শুরু হচ্ছে নির্মাণ ও কাঠ শিল্প মেলা

ঢাকায় দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে অবকাঠামো নির্মাণ সামগ্রী ও কাঠ শিল্পের তিনদিনের প্রদর্শনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 11:02 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

আগামী ২৬ মে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এই মেলা শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আয়োজকরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড ‘বাংলাদেশ বিল্ডকন ২০১৬’ শিরোনামে ভবন ও নির্মাণ অবকাঠামো পণ্যের প্রদর্শনীর এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস লিমিটেড ‘বাংলাদেশ উড ২০১৬’ শিরোনামে কাঠ শিল্পের এই আন্তর্জাতিক প্রদর্শনীর দায়িত্বে রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভারতের পিএইচডি চেম্বার অব কমার্সের সহযোগিতায় আয়োজিত দুই প্রর্দশনীতে শতাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নেবে।

মেলায় নির্মাণ অবকাঠামো এবং কাঠ শিল্পের আধুনিকায়ন ও উন্নয়নে এ শিল্পের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য তুলে ধরা হবে।