পে-রোল নিয়ে ইবিএল-রিগস চুক্তি
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ও রিগস গ্রুপের মধ্যে পে-রোল ব্যাকিং চুক্তি হয়েছে।
সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি সই হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইবিএলের ভোক্তা ব্যাংকিং বিভাগের প্রধান নাজিম আনোয়ার চৌধুরী এবং রিগস গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শেখ হুমায়ূন কাদির নিজ নিজ প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিতে সই করেন।
