বাংলালিংক গ্রাহকদের জন্য দুই হাজার টাকায় স্বাস্থ্য পরীক্ষা
মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের ‘প্রিয়জন’ গ্রাহকরা আগামী ৭ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত কয়েকটি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
এজন্য ঢাকায় প্রেসক্রিপশন পয়েন্ট, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হসপিটাল এবং ডিজিল্যাব মেডিক্যাল সার্ভিসেস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে বাংলালিংক।
বৃহস্পতিবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকার বাইরে সিলেটে নূরজাহান হাসপাতাল লিমিটেড, চট্টগ্রামে মেট্রো ডায়াগনস্টিক সেন্টার, বরিশালে সাউথ অ্যাপোলো ডায়াগনস্টিক কমপ্লেক্স (প্রা:) লিমিটেড. রাজশাহীতে আমানা হাসপাতাল লিমিটেড, খুলনায় গাজী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেডেও একই সেবা পাবেন ‘প্রিয়জন’ গ্রাহকরা।
এই সেবা পেতে ‘প্রিয়জন’ গ্রাহককে 'Health' লিখে ২০১২ নম্বরে এসএমএস করতে হবে। ফিরতি এসএমএসে গ্রাহককে তার সেবা পাওয়ার স্থান সম্পর্কে জানানো হবে।
বাংলালিংকের হেড অফ কাস্টমার বেস ম্যানেজমেন্ট- বিটুসি, মার্কেটিং মাহবুবুল আলম ভূইয়া বলেন, “আমরা আমাদের গ্রাহকদের জন্য নতুন কিছু আনতে সবসময় চেষ্টা করি।
“এই হেলথ চেক আপ অফারের মাধ্যমে আমাদের গ্রাহকরা তাদের প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষাগুলোর মাধ্যমে তাদের শারীরিক সুস্থতার ব্যাপারে আরও বিশদ জানতে পারবেন এবং নিজেদের আরও যত্ন নিতে পারবেন।”
