ওয়ালটন এলইডি টেলিভিশন কেনায় বিশেষ ছাড়
বাংলা নববর্ষ উপলক্ষে দেশিয় ইলেকট্রনিক ব্র্যান্ড ওয়ালটনের এলইডি টেলিভিশন কেনায় গ্রাহকরা সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত বিশেষ ছাড় পাবেন।
ওয়ালটনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশাখী উৎসব উপলক্ষে গ্রাহকরা ১৯ ইঞ্চি এলইডি টেলিভিশন আগের চেয়ে ৩০০ টাকা কমে মাত্র ১১ হাজার ৬০০ টাকায় কিনতে পারবেন।
আর এক হাজার টাকা কমে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশনের দাম হয়েছে ১৩ হাজার ৯০০ টাকা।
এছাড়া ২৮ ইঞ্চি এলইডি টেলিভিশনের দাম এক হাজার টাকা কমিয়ে ১৯ হাজার এবং ৩২ ইঞ্চির একই পরিমাণ কমিয়ে ২১ হাজার ৯০০ টাকা করা হয়েছে।
৪০ ইঞ্চি এলইডি টেলিভিশনের ক্ষেত্রে ৯০০ টাকা বিশেষ ছাড় দিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ৯০০ টাকা ।
এছাড়া ৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চির টেলিভিশনের দাম এক থেকে তিন হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে।
ওয়ালটনের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান এমদাদুল হক সরকার বলেন, “আগে বাংলাদেশে বৈশাখী হালখাতা উপলক্ষে গ্রাহকদের জন্য নানা আয়োজন করত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো।
“এখন এই চিত্রটা অনেক পরিবর্তন হয়েছে। চিত্র বদলালেও, গ্রাহকদেরকে বাংলা নববর্ষের উপহার দিতে ভোলেনি ওয়ালটন। আর সেজন্যই এলইডি টিভির দামে বিশেষ ছাড় দিতে ঘোষণা করা হয়েছে ‘বৈশাখী টর্নেডো অফার’।”
