২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রয়েল টিউলিপ রিসোর্ট অ্যান্ড স্পায় ছাড় পাবেন রবি গ্রাহকরা

কক্সবাজারের ইনানীতে অভিজাত রিসোর্ট ‘রয়াল টিউলিপ রিসোর্টস অ্যান্ড স্পা’য় অবকাশ যাপনে বিশেষ ছাড় উপভোগ করবেন মোবাইল ফোন অপারেটর রবি’র গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 09:40 PM

Updated : 20 Aug 2022, 12:09 PM

মঙ্গলবার রবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধন্যবাদ কর্মসূচির আওতায় গ্রাহকদের জন্য এ সুযোগ আনতে সম্প্রতি একটি চুক্তি সই করেছে অপারেটরটি।

চুক্তিতে সই করেন রবি’র লয়ালটি অ্যান্ড উইনব্যাকের জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম ও রয়েল টিউলিপের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর অমিত রাজদান।

এসময় রয়েল টিউলিপের এক্সিকিউটিভ সেলস মিজানুর ও রবির লয়ালটি অ্যান্ড উইন-ব্যাকের ম্যানেজার ক্যাসপার রিচার্ড রয় উপস্থিত ছিলেন।  

চুক্তির আওতায় রবি গ্রাহকরা রয়েল টিউলিপে রুম ট্যারিফের ক্ষেত্রে ৪৫ শতাংশ ও ফুড অ্যান্ড বেভারেজের ক্ষেত্রে ১৫ শতাংশ ছাড় পাবেন।

‘সিএটি’ লিখে ১২১৩ নম্বরে এসএমএস পাঠিয়ে ধন্যবাদ কর্মসূচির আওতায় নিজেদের অবস্থান জানাতে পারবেন রবি গ্রাহকরা।