৩৪ টাকা রিচার্জে সিম্ফনি বিএল ৬৫ জেতার সুযোগ
মাত্র ৩৪ টাকা রিচার্জে মোবাইল ফোন হ্যান্ডসেট সিম্ফনি বিএল ৬৫ জেতার সুযোগ দিচ্ছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
রোববার রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা ৫৯ মিনিট পর্যন্ত প্রতি ১০ মিনিটে ৩৪ টাকা রিচার্জকারী প্রথম ১২ জন গ্রাহক একটি করে হ্যান্ডসেট জেতার সুযোগ পাবেন।
ক্র্যাজি রিচার্জ ক্যাম্পেইনের আওতায় প্রতিদিন বিজয়ী হবে মোট একহাজার ৮ জন। তবে ব্যালেন্স ট্রান্সফারের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য হবে না।
গ্রাহকরা ৩৪ টাকা রিচার্জ করার ৩ ঘন্টার মধ্যে ৭৭৭৭ থেকে পাঠানো একটি এসএমএসের মাধ্যমে তাদের রিচার্জের অবস্থান ও সময় জানানো হবে। এরপর ১২১২ নম্বর থেকে ভয়েস কল করে পছন্দমত রবি সেবা কেন্দ্র থেকে পুরস্কারটি গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হবে বিজয়ীদের।
হ্যান্ডসেটটি গ্রহণ করতে জাতীয় পরিচয়পত্র অথবা ফটো আইডি (পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন), সম্প্রতি তোলা পাসর্পোট সাইজ রঙিন ছবি, সিম নিবন্ধনের ফরম (যদি থাকে) এবং সিমটি সাথে নিয়ে রবি সেবা কেন্দ্রে যেতে হবে বলে জানায় রবি।
