২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ হাজার নারীকে প্রশিক্ষণের উদ্যোগ কোকা-কোলার

বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কোকা-কোলার ‘বৈশ্বিক ফাইভ বাই টোয়েন্টি’ কর্মসূচির দ্বিতীয় পর্যায় শুরু হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 11:50 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

Image
Coca-Cola to open $50m Tongi plant

Coca-Cola to open $50m Tongi plant

কনসার্ন ইউনিভার্সেলের সহযোগিতায় উইমেন বিজনেস সেন্টার (ডব্লিউবিসি) কর্মসূচি সম্প্রসারণ করা হচ্ছে বলে বৃহস্পতিবার বহুজাতিক সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই কর্মসূচির আওতায় ১০ হাজার ১২৫ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জেলা খুলনা ও বাগেরহাটে নারীদের টেকনিক্যাল স্কিল বা কারিগরি দক্ষতার উন্নয়ন ও উদ্যোক্তা হিসেবে সক্ষম করে তোলা।

কোকা-কোলা এই কর্মসূচির আওতায় বিশ্বব্যাপী ৫০ লাখ নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করতে চায় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।