২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় তিন দিনের নির্মাণ মেলা বৃহস্পতিবার শুরু

ভবন নির্মাণ প্রযুক্তি ও বিদ্যুৎ-জ্বালানি খাতের নিত্যনতুন পণ্য নিয়ে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 06:07 PM

Updated : 12 Apr 2022, 01:26 AM

বৃহস্পতিবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক বিল্ডিং কনস্ট্রাকশন টেকনলজি অ্যান্ড পাওয়ার সোর্সিং এক্সপো শুরু হবে বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীতে বিশ্বের ৯০টিরও বেশি দেশের কোম্পানি তাদের সর্বাধুনিক প্রযুক্তি ও সেবা নিয়ে সমবেত হবে।

প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

কাইটস ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড এই প্রদর্শনীর আয়োজক।

সংবাদ সম্মেলনে কাইটস এক্সিবিশন্সের পরিচালিক এম আকতার ঝর্ণা বলেন, “এই প্রদর্শনী দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের মিলন মেলায় পরিণত হবে। সেখানে নির্মাণ শিল্প, জ্বালানি ও বিদ্যুৎ খাতের অফুরন্ত সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।”

বিটিসি প্রদর্শনীতে নির্মাণ খাতের প্রযুক্তি, পণ্য সামগ্রী ও সেবা প্রদর্শন করা হবে।

পাওয়ারএক্স প্রদর্শনীতে লাইটিং, ইলেকট্রিক পণ্য, জেনারেটর, সোলারপণ্য, বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ সামগ্রী থাকবে।