২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফার বিপিএ পুরস্কার পাচ্ছে লংকাবাংলা

সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) বিবেচনায় ২০১৪ সালে দক্ষিণ এশিয়ায় সেরা আর্থিক প্রতিবেদন প্রস্তুত ও প্রকাশ করেছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 07:07 PM

Updated : 20 Aug 2022, 11:43 AM

সাফা বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট (বিপিএ) অ্যাওয়ার্ড ২০১৪- এর জন্য সব খাতের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে বাংলাদেশের ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের তালিকাভুক্ত এ প্রতিষ্ঠান।

প্রথম কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড এ পুরস্কার পাচ্ছে বলে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) শামীম আল মামুন বলেন,  “লংকাবাংলা সব সময় আর্থিক প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সচেষ্ট থাকে। একটি জবাবদিহিমূলক অর্থ কাঠামো নির্মাণ এবং শেয়ারহোল্ডারদের স্বার্থরক্ষায় এর কোনো বিকল্প নেই।”