২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওষুধ শিল্পে সহযোগিতায় আইপিএমএমএ-বিএপিআই চুক্তি

ওষুধ শিল্পকে এগিয়ে নিতে ভারতের ফার্মাসিউটিক্যাল মেশিনারি ম্যানুফ্যাকচারার্স (আইপিএমএমএ) ও বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির (বিএপিআই) মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 06:42 PM

Updated : 11 Oct 2022, 07:41 PM

বৃহস্পতিবার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অষ্টম এশিয়া ফার্মা এক্সপোতে ওই চুক্তি সই হয়।

নিজ নিজ সংগঠনের পক্ষে চুক্তিতে সই করেন আইপিএমএম এর প্রেসিডেন্ট মহেন্দ্র মেহতা এবং বিএপিআই এর মহসচিব শফিউজ্জামান।

এ সময় ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন।  

ভারত ও বাংলাদেশের ওষুধ শিল্পের প্রতিনিধিত্বকারী এই দুই সংগঠনকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, উভয় দেশেই ওষুধ শিল্প খাত উচ্চ প্রবৃদ্ধির ক্ষেত্র হিসেবে বিবেচিত।

দুই দেশের বিরাজমান সুবিধাকে কাজে লাগানোরও পরামর্শ দেন হর্ষবর্ধন শ্রিংলা।