২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিরোর নতুন দুটি মডেল বাজারে আনল নিলয় মটরস

ভারতের হিরো ব্রান্ডের জনপ্রিয় দুটি মোটর সাইকেলের নতুন সংস্করণ বাংলাদেশের বাজারে এনেছে ‘নিলয় মটরস’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 05:08 PM

Updated : 11 Oct 2022, 07:37 PM

পুরনো খবর:

বাজারে নিলয় মটরসের নতুন বাইক

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিভাবে ‘স্পেল্ডর প্রো’ ও ‘প্যাশন প্রো’ নামের নতুন মোটর সাইকেল দুটি বাজারজাতের ঘোষণা দেন নিলয় মোটরসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমেদ।

তিনি বলেন, “এ দুটি মডেল আপনাদের কাছে অত্যন্ত পরিচিত, যা হিরো মটকর্প এর সর্বোচ্চ বিক্রিত মডেল।”

নতুন স্টাইল ও ফিচারের স্পেল্ডার প্রো-এর মধ্যে রয়েছে নতুন ফ্রন্ট কাউল, স্টাইলিশ স্পিডোমিটার, সাইড স্টান্ড ইন্ডিকেটরসহ চওড়া সিট, পেছনের ক্যারিয়ার ও লাইট।

‘ক্যান্ডি ব্লেজিং রেড’ ও ‘ব্ল্যাক ইউথ রেড’ এই দুই রংয়ের বাইকটির বর্তমান মূল্য ১ লাখ ৩৩ হাজার ৯৯০ টাকা।

একইভাবে ‘প্যাশন প্রো মডেলেও’ নতুন স্টাইল ও ফিচার যোগ করা হয়েছে বলেও মুসাব্বির জানান।

এর নতুন সংযোজিত ফিচারগুলোর মধ্যে রয়েছে- বডি গ্রাফিক্স, ফ্রন্ট কাউল, কাস্ট হুইলসহ নতুন নতুন রঙ।

প্যাশন প্রো বর্তমান মূল্য এক লাখ ৪৭ হাজার ৯৯০ টাকা। ‘স্পোর্টস রেড’ ‘ব্ল্যাক উইথ স্পোর্টস রেড’ ও ‘ব্ল্যাক ইউথ হেভি গ্রে’ এই তিন রংয়ে আসছে প্যাশন।  

অনুষ্ঠানে হিরো মটকর্প- এর এশিয়া অঞ্চলের প্রধান প্রবীর কুমার শাহা জানান, নতুন বাইক দুটিতে পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে।

ভারতের প্রতিষ্ঠান হিরো মটকর্প- এর বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার নিলাংশু নন্দী, নিলয় মোটরসের বিক্রয় প্রধান বদরুদ্দোজাসহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের অন্যতম মোটর সাইকেল বাজারজাতকারী প্রতিষ্ঠান নিলয় মটরস-এর বিভিন্ন ধরনের আমদানি করা মোটর সাইকেল আগে থেকেই বাজারে রয়েছে।