বাজারে নিলয় মটরসের নতুন বাইক
বাংলাদেশের বাজারে নতুন ধরনের মোটর বাইক নিয়ে এসেছে নিলয় মটরস।
সম্প্রতি রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ‘হিরো এক্সট্রিম স্পোর্টস’ মোটর সাইকেলটির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
নিলয় মটরস বাংলাদেশের অন্যতম মোটর সাইকেল বাজারজাতকারী প্রতিষ্ঠান, যার বিভিন্ন ধরনের আমদানি করা মোটর সাইকেল আগে থেকেই বাজারে রয়েছে।
কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মোটর সাইকেল উদ্বোধনের খবর দিয়ে বলা হয়, “এর আকর্ষণীয় ডিজাইন ও নান্দনিক সুযোগ সুবিধা তরুণদের মন জয় করবে।”
এতে আছে এনএম টর্ক ক্ষমতাসম্পন্ন ১৫০ সিসি এটিএফটি ইঞ্জিন, ডাবল ডিস্ক ব্রেক, প্রশস্ত পেছনের চাকাসহ আরও অনেক সুযোগ-সুবিধা। বর্তমান বাজারমূল্য এক লাখ ৯৯ হাজার ৪৯০ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী ছাড়াও এফবিসিসিআইর সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমেদসহ অন্যান্যরা।
