২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি বীমায় বিনিয়োগ বেড়েছে

গত বছর বাংলাদেশের বেসরকারি বীমা খাতে বিনিয়োগ আগের বছরের তুলনায় বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 01:10 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

২০১৪ সালে বেসরকারি জীবন বীমা খাতে ১৪ দশমিক ২ শতাংশ ও সাধারণ বীমা খাতে ২ দশমিক ৪ শতাংশ বিনিয়োগ বেড়েছে।

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় উপস্থাপিত প্রতিবেদনের বরাত দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালে বিআইএর ২৮তম সাধারণ সভায় ওই বার্ষিক প্রতিবেদন তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে বেসরকারি জীবন বীমা খাতে ২২ হাজার ১০৬ কোটি টাকা বিনিয়োগ হয়েছে, যা ২০১৩ সালে ছিল ১৯ হাজার ৩৫২ কোটি টাকা।

এই খাতে কোম্পানিগুলির উপার্জিত প্রিমিয়াম আয় হয়েছে ৬ হাজার ৬৮৯ কোটি টাকা, যা আগের বছর ছিল ৬ হাজার ২৪৩ কোটি টাকা।

আগের বছরের তুলনায় জীবন বীমা খাতে লাইফ ফান্ড ২ হাজার ২২৭ কোটি টাকা বেড়ে ২৫ হাজার ১৪৯ কোটি টাকা হয়েছে। এ সময়ে কোম্পানিগুলোর সম্পদ ৩ হাজার ৭৭৯ কোটি টাকা বেড়ে ২৯ হাজার ৭৬২ কোটি টাকায় দাঁড়িয়েছে।

আর বেসরকারি সাধারণ বীমা খাতে ২০১৪ সালে বিনিয়োগের বছরের চেয়ে ৭০ কোটি বা ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। ২০১৩ সালে বিনিয়োগ ছিল দুই হাজার ৯১২ কোটি টাকা।

এই খাতের কোম্পানিগুলির মোট প্রিমিয়াম আয় একশ ৬৩ কোটি টাকা বেড়ে দুই হাজার ২৬৭ কোটি টাকা। মোট সম্পদ চারশ ২৪ কোটি টাকা বেড়ে পাঁচ হাজার ৯১১ কোটি টাকা।

বিআইএর প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিমা কোম্পানির চেয়ারম্যান, মূখ্য নির্বাহী কর্মকর্তা ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।