২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী আঁশের এজিএম হোয়াইট হাউজ হোটেলে

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশ তাদের ৩৪তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু নির্ধারণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 02:43 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

শান্তিনগরে হোয়াইট হাউজ হোটেলে ২৩ ডিসেম্বর এই এজিএম হবে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।

১২ নভেম্বর কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ২৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় এজিএম অনুষ্ঠানের সিদ্ধান্ত হলেও ভেন্যু নির্ধারিত হয়নি।

সভায় ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করা হয়।

১৯৮৫ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।