২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতন পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 09:49 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

বুধবার দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট কমে ৪ হাজার ৩৭২ পয়েন্ট হয়েছে।

লেনদেন হয়েছে ২৫৫ কোটি ২ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩৯ কোটি ৫ লাখ টাকা কম। 

ডিএসইতে লেনদেন হওয়া ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।

টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- তিতাস গ্যাস, সাইফ পাওয়ার, ইফাদ অটোস, বেক্সিমকো ও স্কয়ার ফার্মা ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। আগের দিনের লেনদেন ছিল ১৯ কোটি ৩০ লাখ, লেনদেন ৩ কোটি ২৫ লাখ টাকা বেড়ে হয়েছে ২২ কোটি ৫৫ লাখ টাকা।

সার্বিক সূচক সিএএসপিআই ৯৭ দশমিক ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৭১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৫টি কোম্পানির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দর।