২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোমরা স্থল বন্দরে ধর্মঘট প্রত্যাহার

দুই কর্মচারীকে বিজিবির মারধরের প্রতিবাদে ডাকা সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের ধর্মঘট আট ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 09:08 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

পুরনো খবর:

শ্রমিকদের কর্মবিরতিতে অচল ভোমরা স্থল বন্দর

বন্দর কর্মচারী অ্যাসোসিয়েশন মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ধর্মঘটের ডাক দেয়। এরপর থেকেই বন্দরের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ভোমরা সিএন্ডএফ কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন জানান, প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর সন্ধ্যা ৭টার দিকে বিজিবির কর্মকর্তাদের সঙ্গে সঝোতার প্রেক্ষিতে ধর্মঘট তুলে নেওয়া হয়।

তবে বিজিবির সঙ্গে কী ধরনের সমঝোতা হয়েছে তা তিনি স্পষ্ট করেননি। 

নাজমুল আলম মিলন অভিযোগ করেন, মঙ্গলবার সকালে ১০টায় ৩৮ বিজিবির উপ অধিনায়ক মেজর মোজাম্মেল হক বন্দর পরিদর্শনে এসে ভারতের সীমান্তে দাঁড়ানো একটি ফলের ট্রাক বন্দরের কর্মচারী গোলাম রসুলকে আনার জন্য বলেন।

“কিন্তু ছাড়পত্র না থাকায় রসুল তা আনতে অস্বীকৃতি জানালে বিজিবির সদস্য জালাল সরোয়ার তাকে ওই কর্মকর্তার সামনেই লাঞ্ছিত করেন।”

তিনি বলেন, এ ঘটনার প্রতিবাদ করলে আরেক কর্মচারী আব্দুস সবুরকে দড়ি দিয়ে বেঁধে রাখে তারা। পরে সিএন্ডএফ এর কর্মকর্তার হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়।

বিজিবির বিরুদ্ধে আনা এ অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন বিজিবির স্থানীয় কোম্পানি কমান্ডার সরোয়ার হোসেন।