শ্রমিকদের কর্মবিরতিতে অচল ভোমরা স্থল বন্দর
ন্যায্য মজুরির দাবিতে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের শ্রমিকরা কর্মবিরতিতে যাওয়ায় অচল হয়ে পড়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।
বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন জানান, শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক ট্রাক পণ্য লোড বা আনলোডের জন্য ৫০০ টাকা মজুরি দেওয়ার নির্দেশ থাকলেও ঠিকাদাররা দেন ১৪০ টাকা।”
এদিকে শ্রমিকদের কর্মবিরতির ফলে ভোমরা স্থল বন্দরে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে বলে জানান বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক পার্থ ঘোষ।
