শেয়ার হোল্ডারদের ১২% লভ্যাংশ দিচ্ছে তশরিফা ইন্ডাস্ট্রিজ
রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড তার শেয়ার হোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
সোমবার রাজধানীর আর্মি গলফ ক্লাবে কোম্পানির ১৩তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালক রফিক হাসানের সভাপতিত্বে ওই সভায় ব্যবস্থাপনা পরিচালক মহিম হাসান, পরিচালক নাইম হাসান, লিরা রিজওয়ানা কাদের ও আঞ্জুমান আরাসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহিম হাসান বলেন, “পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপনী বছরে ১২% লভ্যাংশ ঘোষণা করেছে। এ লভ্যাংশ আজকের সভায় অনুমতি সাপেক্ষে ৭% বোনাস এবং ৫% নগদ হিসেবে দেওয়া হবে।”
বার্ষিক সভায় উপস্থিত শেয়ার হোল্ডাররা পরিচালনা পর্ষদের সব প্রস্তাবনা সর্বসম্মতিক্রমে গৃহীত বলে ঘোষণা করেন।
