লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের শেষ দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই লেনদেন বেড়েছে।
বৃহস্পতিবার লেনদেন শেষে ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬০ পয়েন্ট হয়েছে।
দিন শেষে দেখা যায় মোট লেনদেনের পরিমাণ ৪৪৮ কোটি ২৯ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৩২ কোটি ৫৬ লাখ টাকা বেশি।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত ছিল ৪৭টির দাম।
টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- বিএসআরএম স্টিল, স্কয়ার ফার্মা, এসি আই, লাফার্জ সুরমা ও আমান ফিড।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৩১ কোটি ১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৭৪ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৬টি কোম্পানির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত ছিল ৪২টি কোম্পানির শেয়ারের দর।
