২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে কমেছে সূচক-লেনদেন

সপ্তাহের চতুর্থ দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 05:14 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট কমে ৪ হাজার ৭৫৪ পয়েন্ট হয়েছে।

লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২৯ কোটি ৭ লাখ টাকা কম। 

ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।

টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- স্কয়ার ফার্মা, জিপি, আমানফিড, ইউনাইচেড এয়ার এবং এমারলেড ওয়েল ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৫৮দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৬৮ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৫টি কোম্পানির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দর।