চাহিদা মেটাতে উৎপাদন বাড়াচ্ছে ওয়ালটন
চাহিদা মেটাতে উৎপাদন বাড়ানোর দিকে জোর দিয়েছে বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে পরিচিত ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওয়ালটনের পরিকল্পনার মধ্যে রয়েছে নতুন কারখানা ও উৎপাদন ইউনিট স্থাপন, নতুন নতুন পণ্য উৎপাদন, পণ্যের উচ্চমান নিশ্চিতকরণ, পণ্য মান নির্ণয়ে আন্তর্জাতিক মানের ল্যাব স্থাপন, বৈশ্বিক বাজার সম্প্রসারণ, বিভিন্ন দেশে কোম্পানি ও ব্র্যান্ড নিবন্ধন এবং তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী সার্টিফিকেশন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রমবর্ধমান চাহিদা মেটাতে উৎপাদন বৃদ্ধির উপর অধিক গুরুত্ব দিচ্ছে ওয়ালটন। উৎপাদন বৃদ্ধির ফলে পণ্য মান উন্নত করা সম্ভব হচ্ছে।
এ বিষয়ে ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, “বাংলাদেশের বাজারে ওয়ালটন অপ্রতিদ্বন্দ্বী। শুধু বাংলাদেশ নয়; এখন আমাদের টার্গেট বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিণত হওয়া। এজন্য কারখানা স্থাপন, পণ্যের মানোন্নয়ন, বাজার সম্প্রসারণসহ প্রয়োজনীয় সবকিছুই করা হচ্ছে।”
