নভেম্বরে ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’
আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে ১১ ও ১২ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’।
ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটিতে ওই আয়োজনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, মেক্সিকো, স্পেন, তুরস্ক, হংকং, ব্রাজিল, অস্ট্রেলিয়া ও রাশিয়ার ৫০টি ডেনিম উৎপাদক প্রতিষ্ঠান অংশ নেবে।
বিশ্বের ৬০টি দেশের ১২শ প্রতিষ্ঠান থেকে অন্তত চার হাজার দর্শনার্থী মেলা পরিদর্শন করবে বলে আশা করছে আয়োজকরা।
বাংলাদেশে ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোস্তাফিজ উদ্দিন জানান, গত মে মাসে ঢাকায় দুই দিনব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপোর ব্যাপক সাড়ার কারণে এবার আরও বৃহৎ পরিসরে নভেম্বরে প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
