গার্ডিয়ান ইনস্যুরেন্সের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি
গ্রাহকসেবা বাড়াতে গার্ডিয়ান ইনস্যুরেন্সের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
মঙ্গলবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্র্যাক ব্যাংক লিমিটেড ‘স্মল বিজনেস আনসিকিউরড লোন’ গ্রাহকদের বীমা সেবা দেওয়ার জন্য গার্ডিয়ান ইনস্যুরেন্স লিমিটেডের সঙ্গে এই চুক্তিটি করা হয়েছে।
সম্প্রতি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান এবং গার্ডিয়ান ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক এমএম মনিরুল আলম চুক্তির দলিল হস্তান্তর করেন।
