দুই মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ ঘোষণা
গ্রামীণ মিউচুয়াল ফান্ড-১ ও গ্রামীণ ওয়ান: স্কিম টু (গ্রামীণ-২) মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
ট্রাস্টি কমিটির পৃথক বৈঠকে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়েছে।
গ্রামীণ মিউচুয়াল ফান্ড-১ ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য পুনর্বিনিয়োগ হিসাবে ৮২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
৩৩ কোটি ১৫ লাখ টাকা মূলধনী তহবিলের ওপর এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
রেকর্ড ডেটের পূর্ববর্তী সময়ে প্রকাশিত ফান্ডের নিট সম্পদমূল্যের ভিত্তিতে ঘোষিত লভ্যাংশের জন্য ইউনিট ইস্যু করা হবে। রেকর্ড ডেট ৭ সেপ্টেম্বর।
২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরে ফান্ডটির নিট মুনাফা হয়েছে ৫ কোটি ৭৮ লাখ টাকা ।
অন্যদিকে গ্রামীণ মিউচুয়াল ফান্ড-২ ফান্ডের ট্রাস্টি কমিটি ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
১৫৮ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা মূলধনী তহবিলের ওপর এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ঘোষিত লভ্যাংশের মধ্যে ১০ শতাংশ নগদ ও পুনর্বিনিয়োগের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।
রেকর্ড ডেটের পূর্ববর্তী সময়ে প্রকাশিত ফান্ডের নিট সম্পদমূল্যের ভিত্তিতে ঘোষিত বোনাস লভ্যাংশের জন্য ইউনিট ইস্যু করা হবে। রেকর্ড ডেট ৭ সেপ্টেম্বর।
২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরে ফান্ডটির নিট মুনাফা ১৮ কোটি ৪৭ লাখ টাকা।
