২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূচকের সঙ্গে লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 04:15 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৫৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৬৯ কোটি ৮৪ লাখ টাকা কম। 

দিনের লেনদেন শেষে এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৪ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।

টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- শাহাজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, আরএসআরএম স্টিল, ইসলামী ব্যাংক এবং ইউনাইটেড পাওয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৩৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের তুলনায় ১০ কোটি টাকা কম।

এ বাজারের সার্বিক সূচক সিএএসপিআই ৮৯ দশমিক ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৯২ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৪টি কোম্পানির, কমেছে ১৬২টির এবং ৩৩টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।